• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

দীপিকা পাড়ুকোন নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার কর্মজীবন—সব ক্ষেত্রেই সিদ্ধান্ত নেন অত্যন্ত সচেতনভাবে। সাম্প্রতিক কিছু পদক্ষেপই তা আরও স্পষ্ট করে তুলেছে। শুধু বাণিজ্যিক সফলতা নয়, কাজের প্রতি সততা, নৈতিকতা ও নিজের আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে চলছেন তিনি।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে দীপিকা তার ক্যারিয়ারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেপথ্যের ভাবনা প্রকাশ করেছেন। নিজের মূল্যবোধে অটল থাকার কথা জানিয়ে তিনি দৃঢ়ভাবে বলেন, টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি

তিনি জানান, ক্যারিয়ারের বিভিন্ন সময়ে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েও কখনো অর্থের কাছে মাথা নত করেননি। টাকার লোভে এমন কোনো চরিত্রেও অভিনয় করেননি, যার চলচ্চিত্রে তেমন কোনো ভূমিকা নেই বা যা তার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

বলিউডের মতো প্রতিযোগিতামূলক অঙ্গনে, যেখানে তারকাদের ‘মূল্য’ অনেকাংশে নির্ধারিত হয় পারিশ্রমিক দিয়ে, সেখানে ক্যারিয়ারের শুরুতেই এমন সিদ্ধান্ত নেওয়া ছিল নিঃসন্দেহে কঠিন। দীপিকা নিজেও স্বীকার করেন, ক্যারিয়ারের প্রথম দিকে এই আত্মবিশ্বাস তার ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান মজবুত হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে সাহস পেয়েছেন তিনি।

অভিজ্ঞতাকেই জীবনের সবচেয়ে বড় শেখা হিসেবে উল্লেখ করে দীপিকা বলেন, অভিজ্ঞতা থাকায় অনেক কঠিন সিদ্ধান্তও তিনি সহজে নিতে পেরেছেন। তার বিশ্বাস—অভিজ্ঞতা মানুষকে শুধু পরিণতই করে না, সঠিক দিকও দেখায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো