• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

রিমান্ড থেকে রুপালি পর্দায়—নিজের জীবনের গল্প বলবেন পরীমনি

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সাম্প্রতিক সময়ে সিনেমা থেকে কিছুটা দূরে থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত আলোচনায় থাকেন। এবার আলোচনায় এসেছেন ভিন্ন কারণে—নিজের কারাগারে বন্দিজীবনের অভিজ্ঞতা নিয়ে বড় পর্দায় আসার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।
চার বছর আগে, অর্থাৎ ২০২১ সালে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন পরীমনি। র‍্যাব তার বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে বিভিন্ন আলামত জব্দ করে এবং পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। সেই ঘটনায় তিনি তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমনি সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন। কারাবাসের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, জেলখানা নিয়ে আমি কোনো দিন কিছু বলিনি, বলতেও চাই না। কারণ সত্যিটা মানুষ জানলে আইনের ওপর শ্রদ্ধা হারাবে।

রিমান্ডের অভিজ্ঞতা সম্পর্কে পরীমনি জানান, রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম— এগুলো বদলানো উচিত।

আটকের সময়কার বিভ্রান্তিকর পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। বলেন, আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত। ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল।

জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি নিজের বন্দিজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখেন, যা এখনো প্রকাশিত হয়নি। সেই প্রসঙ্গে পরীমনি বলেন, আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে। চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি।

কারাগারে থাকা অবস্থার কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন তিনি। বলেন, জেলখানার খাবার খুব স্বাস্থ্যকর। এমনকি অনেক সময় নষ্টও হয় না। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটাই বেশ ওয়েল মেইনটেইন।

সব মিলিয়ে, জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়কেই এখন সৃজনশীলভাবে বড় পর্দায় তুলে ধরার পরিকল্পনা করছেন পরীমনি। নিজের বাস্তব অভিজ্ঞতা, বেদনা আর লড়াইয়ের গল্পেই তৈরি হতে পারে তার জীবনের সবচেয়ে সাহসী কাজ—একটি সিনেমা, যেখানে পরীমনি হবেন চরিত্রও, গল্পও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো