• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অন্ধকারে আলো’

হৃদয় খান
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আজ শুক্রবার (১০ অক্টোবর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আনোয়ার সিরাজী পরিচালিত সিনেমা ‘অন্ধকারে আলো’। আসমান জমিন প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন মীর লিয়াকত আলী। প্রযোজকের ভাষ্যে, দেশের ছয়টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটি।

সিনেমাটিতে অভিনয় করেছেন রাকিব শিকদার, মুসকান ইসলাম, তিথি চৌধুরী, রেবেকে রউফ, ও জ্যাকি আলমগীরসহ আরও অনেকে।

প্রযোজক মীর লিয়াকত আলী বলেন, জীবনে ব্যর্থতা মানেই সবকিছু শেষ নয়; বরং এটা নতুন করে শুরু করার সুযোগ। হতাশা থেকে মানুষ অনেক সময় ভুল পথে চলে যায়। ‘অন্ধকারে আলো’ সেই হতাশাগ্রস্ত মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার বার্তা দেবে।

পরিচালক আনোয়ার সিরাজী জানান, সিনেমাটি হতাশাগ্রস্ত মানুষকে আলোর পথে ফিরিয়ে আনার গল্পে নির্মিত। অভিনয়শিল্পীদের অনেকেই নতুন হলেও তারা বেশ ভালো কাজ করেছেন। আশা করছি দর্শকদের ছবিটি ভালো লাগবে।

তবে, সিনেমার ট্রেলার প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ নির্মাণমান নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন দেখার বিষয়—‘অন্ধকারে আলো’ বড় পর্দায় দর্শকদের মন জয় করতে পারে কি না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো