• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

মায়ের ব্র্যান্ডের মুখ পুণ্য, মাতৃত্বের গল্পে অনুপ্রেরণা পরীমণি

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল থেকে উদ্যোক্তা—পরীমণি যেন একের পর এক নতুন পরিচয়ে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এবার তার এই যাত্রায় যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়, যেখানে অংশ নিয়েছে তার একমাত্র সন্তান পুণ্য।

গত ভালোবাসা দিবসে পরীমণি চালু করেছিলেন নিজের অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’, যা মূলত মায়েদের মাতৃত্বকালীন যত্ন এবং নবজাতকের প্রয়োজনীয় পণ্যের ওপর কাজ করে। এবার সেই ব্র্যান্ডের পোশাক বিভাগের নতুন মুখ হয়েছেন ছোট্ট পুণ্য নিজেই।

গতকাল ৭ অক্টোবর (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে পুণ্যের কয়েকটি ছবি শেয়ার করে পরীমণি লিখেছেন, পরিচয় করিয়ে দিচ্ছি আমার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে।” ছবিগুলোতে দেখা যায়, পরীর ব্র্যান্ডের পোশাক পরে পুণ্যকে দারুণ স্টাইলিশ ও স্বাচ্ছন্দ্যময় ভঙ্গিতে পোজ দিতে। মুহূর্তের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়, আর ছোট্ট এই তারকাপুত্র ভক্তদের ভালোবাসায় ভেসে যায়।

পরীমণির ভাষায়, ‘বডি’র সূচনা হয়েছিল মাতৃত্বের অভিজ্ঞতা থেকেই। সন্তান জন্মের পর একজন মা যে শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যান, সেই বাস্তব অনুভূতিই তাকে এই ব্র্যান্ড গড়ে তুলতে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, আপনাদের ভালোবাসাই আমাকে নতুন কিছু করতে উৎসাহ দেয়। ‘বডি’ এখন শুধু একটি ব্র্যান্ড নয়, এটি আমার সন্তানের মতো—যার সঙ্গে জড়িয়ে আছে মায়া, দায়িত্ব আর ভালোবাসা।

শুধু ব্যবসা নয়, সমাজের প্রতিও দায়িত্ববোধ দেখাতে চান পরীমণি। তিনি জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর ‘বডি’র বিক্রির একটি নির্দিষ্ট অংশ গর্ভবতী মা ও নবজাতক পরিবারের কল্যাণে ব্যয় করা হবে। পাশাপাশি, মা ও শিশুর প্রয়োজনীয় সেবা, সচেতনতা এবং সহায়তা কার্যক্রমও চালুর পরিকল্পনা রয়েছে তার।

অভিনেত্রী পরীমণি এবার শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও এক অনুপ্রেরণার নাম—একজন মা, উদ্যোক্তা এবং সমাজের প্রতি দায়বদ্ধ নারী হিসেবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো