• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

বিজয়া দশমীতে সিঁদুর খেলায় পূজা চেরি, বিয়ে নিয়ে জানালেন ভাবনা

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে আর আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রতিটি পূজামণ্ডপ। সেই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও ছিলেন অংশীজন।

গতকাল বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হয় দুর্গোৎসব। দিনটিতে পূজামণ্ডপগুলোতে ভক্তরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। একে অপরের মুখে সিঁদুর মেখে আনন্দ ভাগাভাগি করে নেন সনাতনীরা। সেই উচ্ছ্বাসে শরিক হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরিও।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পূজা চেরিকে প্রশ্ন করা হয়, বিজয়া দশমীর দিনে দেবীর কাছে কী প্রার্থনা করেছেন? উত্তরে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন, তিনি যেন ভালো থাকেন। যেখানেই থাকুন, ভালো থাকুন—এই কামনাই করেছি। আসলে আমরা সবাই কেবল চাইতে জানি, কিন্তু মায়ের খোঁজ নিই না যে তিনি কেমন আছেন।

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গেও খোলামেলা ছিলেন এই অভিনেত্রী। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসিমুখে জানান, “এখানে একজন সিঁদুর আমার গালে মেখে বললেন—প্রার্থনা করি, আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো। তখন ভাবলাম, দেখাই যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখি।

শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পথচলা শুরু করা পূজা চেরি এখন ঢালিউডের প্রতিষ্ঠিত নায়িকা। অল্প সময়ে অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো