• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বাংলাদেশের চলচ্চিত্র আমাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি: বাপ্পি চৌধুরী

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

অভিনেতা বাপ্পী চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশ ছাড়ার গুঞ্জনকে ভিত্তিহীন বলেই জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো তিনি আর দেশে ফিরবেন না এবং সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন। তবে বাপ্পী স্পষ্ট জানালেন, এ খবর সত্য নয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই অনেকে বলছেন আমি নাকি এখানে স্থায়ী হতে এসেছি। এটা মোটেও সত্য নয়। পারিবারিক ব্যবসার কাজে এসেছি। আগামী মাসেই দেশে ফিরব। বিদেশে থেকে যাওয়ার কোনো ইচ্ছাই নেই।

বাপ্পী জানান, দেশে ফিরলেই এসব গুজবের অবসান ঘটবে। একই সঙ্গে আক্ষেপ করে বলেন, অনেকদিন নতুন সিনেমায় আমাকে দেখা যায়নি, এটা সত্যি। বাংলাদেশের চলচ্চিত্র আমাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। অথচ আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।

প্রথমবারের মতো দুর্গাপূজায় দেশের বাইরে আছেন এই নায়ক। পরিবারকে ভীষণ মিস করছেন উল্লেখ করে তিনি বলেন, দেশে থাকলে পূজার সময় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম। তবে এখানে টাইম স্কয়ারে পূজা উপলক্ষে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি, সেখানেই যোগ দেব।

২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে বাপ্পীর। শুরুতে একাধিক হিট সিনেমা উপহার দিলেও গত দুই বছর ধরে পর্দায় অনুপস্থিত তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো