• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

রাজধানীর আফতাবনগরে হিরো আলমের উপর হামলা

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা একদল সন্ত্রাসী হিরো আলমকে ঘেরাও করে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে এবং পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হিরো আলমের স্ত্রী রিয়া মনি জানান, হামলার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। একইসঙ্গে রাত সোয়া ১০টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়— আফতাবনগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা হয়েছে। অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাটি গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। সঠিক স্পট নিশ্চিতের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাসপাতালের শয্যায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার গায়ের টি-শার্টও ছেঁড়া অবস্থায় দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো