• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

মুক্তি পেলো প্রথম সিনেমা, নায়িকার খোঁজ জানেন না পরিচালক

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

দীর্ঘ অপেক্ষার পর গেল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমা। তবে ছবিটি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এর নায়িকা নিশাত নাওয়ার সালওয়া, কারণ মুক্তির সময় তিনি নেই কোথাও।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, সিনেমার প্রচারণায় প্রযোজক ও টিম নানা উদ্যোগ নিলেও সালওয়ার সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ছবির বিষয়ে কিছু লেখেননি। পরিচালক সরাসরি বলেন, নায়িকা কোথায় আছেন, আমরা জানি না। যোগাযোগ থাকলে অন্তত প্রচারণায় অংশ নিতে পারতেন।

২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন নিশাত সালওয়া। বিজ্ঞাপনে কাজ করার পর নাম লেখান সিনেমায়। ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ তাঁর প্রথম চলচ্চিত্র, যদিও শুটিং শেষ হয়েছিল ২০২০ সালে এবং মুক্তির অনুমতি মেলে ২০২১ সালেই। নানা কারণে বারবার মুক্তি পিছিয়ে অবশেষে ছবিটি দর্শকের সামনে এল চার বছর পর।

এই সময়ে সালওয়ার আরও দুটি ছবি ‘বুবুজান’‘বীরত্ব’ মুক্তি পেয়েছে। এছাড়া তিনি অভিনয় করেছেন সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ ছবিতেও, যদিও এর মুক্তির তারিখ এখনও অনিশ্চিত।

সব মিলিয়ে সালওয়ার প্রথম সিনেমা অবশেষে মুক্তি পেলেও তাঁর রহস্যময় অনুপস্থিতি নতুন কৌতূহলের জন্ম দিয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো