• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

প্রয়াত জাফর ইকবালের বেশে গীতিকার কবির বকুল

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আগামীকাল (২৯ সেপ্টেম্বর, সোমবার) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বিশেষ একটি ওভিসি প্রকাশ করেছে বেক্সিমকো ফার্মা। এতে প্রথমবারের মতো বিজ্ঞাপনের মডেল হয়েছেন খ্যাতিমান গীতিকার কবির বকুল। তিনি হাজির হয়েছেন প্রয়াত নায়ক জাফর ইকবালের আদলে, আর ঠোঁট মিলিয়েছেন আশির দশকের জনপ্রিয় গান ‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে’ এর সঙ্গে।

গানটি গেয়েছেন শিল্পী রফিকুল আলম, কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। বিটিভির একটি অনুষ্ঠানে একসময় জাফর ইকবাল এই গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন। সেই স্মৃতিই নতুনভাবে ফুটে উঠেছে ওভিসিতে।

নির্মাতা মুজতবা জাহিদ জানান, গানের শিল্পীর অনুমতি নিয়েই কাজটি করা হয়েছে। কবির বকুলের সঙ্গে জাফর ইকবালের চেহারার মিল থাকায় তিনিই ছিলেন বিজ্ঞাপনের জন্য উপযুক্ত পছন্দ।

কবির বকুল বলেন, প্রথমে অবাক হলেও বিষয়টা ইন্টারেস্টিং মনে হয়েছে। এতে যেমন বিশ্ব হার্ট দিবসে মানুষের জন্য সচেতনতার বার্তা থাকবে, তেমনি স্মরণ করা হবে জাফর ইকবালকেও।

বিএফডিসিতে সেট তৈরি করে শুটিং করা এই বিজ্ঞাপন ইতিমধ্যে বেক্সিমকো ফার্মার ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। আগামীকাল দেশের বেশির ভাগ অনলাইন পোর্টালে দিনভর প্রচারিত হবে এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো