• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

যার যোগ্যতা আছে তাকেই লাইমলাইটে আনুন: পিয়া জান্নাতুল

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মডেল-অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল শোবিজের পাশাপাশি এখন নিয়মিত আইন পেশায়ও কাজ করছেন। একসময় বিশ্বমানের সুন্দরী প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করে বিজয়ও এনেছেন তিনি। তবে বর্তমানে আর এসব প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায় না তাকে।

সম্প্রতি অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৫’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন পিয়া। এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আপনারা কী ভাবেন, মেয়েদের বয়স হয় না? আমি যদি এখনো ষোলো কিংবা পঁচিশ বছরের মেয়েদের মতো হেঁটে বেড়াই, তবে আমার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটাব না? আমি আজীবন বিউটি প্রেজেন্টে যাব না। আমি এত বোকা নই যে শুধু হেঁটে বেড়ানোতেই আটকে থাকব।

পিয়া আরও বলেন, আমি ১৭-১৮ বছর ধরে মডেলিং করছি। অথচ নরমাল লাইফকেও অনেক সময় নরমালভাবে নিতে দেওয়া হয় না। যার যোগ্যতা আছে তাকেই লাইমলাইটে আনুন।

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে আলোচনায় আসেন পিয়া। এরপর র‌্যাম্প ও বিজ্ঞাপনজগৎ মাতিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১২ সালে, গৌতম ঘোষের ‘চোরাবালি’ দিয়ে।

ছোটবেলার স্বপ্ন পূরণ করে ২০২২ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো