• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

নতুন প্রেমের গুঞ্জনে আবার আলোচনায় অপু বিশ্বাস

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগেই। তবু তাঁদের ব্যক্তিজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা এখনো থামেনি।

সম্প্রতি অপুর একটি পুরোনো সাক্ষাৎকার আবারো ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল— তিনি কি আবার নতুন করে সংসার পাতবেন? উত্তরে অপু বিশ্বাস বলেন, বিয়ে জানি না, এখনই বলতে পারব না। তবে আগামী দিনে যে আর বিয়ে হবে না, এটা বলা যাচ্ছে না। তবে এখনই ভাবছি না।
এর মধ্যেই নতুন করে গুঞ্জন ছড়িয়েছে— নাকি এক সিঙ্গাপুর প্রবাসীর প্রেমে পড়েছেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে চারদিকে ফিসফাস শুরু হতেই পুরোনো সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।
তবে এই আলোচনায় সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, সবকিছুর সূত্রপাত আসলে একটি গাড়ি কেন্দ্র করে। কোনো এক পরিচিতের গাড়ি নিয়ে কাজে গিয়েছিলেন তিনি। পরে সেই গাড়ির নম্বর দেখে মালিকের নাম খুঁজে বের করা হয়। আর সেখান থেকেই কল্পনা করা হয়, ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অপু।
অপু বিশ্বাসের ভাষায়, না জেনে কল্পনা করে একটা কিছু বলে দেওয়ার কোনো মানে হয় না। এ নিয়ে আর কিছু বলতে চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো