• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

প্রবীর মিত্রের কাজ সংরক্ষণে ডিজিটাল পদক্ষেপ

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র এ বছরের শুরুতে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৫ জানুয়ারি তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত এই কিংবদন্তি শিল্পীকে স্মরণে রাখতে ও তাঁর কাজ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে নানা উদ্যোগ নিয়েছেন তাঁর পরিবার। সেই উদ্যোগের অংশ হিসেবেই চালু হয়েছে প্রবীর মিত্রের নামে বিশেষ ওয়েবসাইট।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয় ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’। সেখানে প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র জানান, এখন থেকে actorprobirmitra.com-এ প্রবীর মিত্রকে ঘিরে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

মিথুন মিত্র বলেন, ইন্ডাস্ট্রি থেকে সাধারণ দর্শক সবাই এখনো আমার বাবাকে স্মরণ করেন। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের পরিবারের পক্ষ থেকে বাবাকে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। ওয়েবসাইটে তাঁর ছবি, তথ্য ও চলচ্চিত্র সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে ভালোভাবে জানতে পারে।

১৯৪১ সালে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। স্কুলজীবন থেকেই তিনি নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে তাঁর। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’,  ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’,  ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’ প্রভৃতি।

ঢাকাই চলচ্চিত্রের এই গুণী অভিনেতার স্মৃতি ধরে রাখতে নেওয়া এ উদ্যোগ তাঁর ভক্ত ও আগামীর চলচ্চিত্রপ্রেমীদের জন্য হয়ে উঠবে এক মূল্যবান সম্পদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো