• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে প্রেমের গল্প ‘উদীয়মান সূর্য’

এম.আর.জে শান্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে জন্ম নেওয়া এক অমলিন প্রেমের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘উদীয়মান সূর্য’। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাদমান সামীর ও কান্তা নুর। প্রেম, ত্যাগ, সংগ্রাম আর দেশের প্রতি ভালোবাসার কাহিনী নিয়ে নির্মিত এ সিনেমাটি আসছে ২৬ সেপ্টেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

লিনেট ফিল্মস প্রযোজিত সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস.এম. শফিউল আযম। মৌলিক গল্প ও গান সমৃদ্ধ এই ছবিতে আরও অভিনয় করেছেন শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, বিল্লু, এবিএম সোহেল রশীদসহ অনেকে।

ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে পরিচালক শফিউল আযম বলেন,
“এই সিনেমাটিতে দেশপ্রেমের কথা বলা হয়েছে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে। মুসলিম-হিন্দু যাই হোক না কেন, আমরা সবাই মানুষ—আমাদের পরিচয় আমরা বাঙালি। এই স্লোগানকে সামনে রেখেই কাজটি করা হয়েছে। সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাইকে একই প্ল্যাটফর্মে আনার প্রয়াস রয়েছে ছবিতে।

অন্যদিকে চিত্রনায়ক সাদমান সামীর বলেন, ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপন ও নাটক করলেও এখন বড় পর্দাতেই নিয়মিত কাজ করছি। মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবিতে প্রেম, ভালোবাসা, অ্যাকশন, গান—সবকিছুই দর্শকরা একসঙ্গে উপভোগ করতে পারবেন বলে আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো