• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

দেশে ফিরেই শুটিংয়ে ব্যস্ত ববি

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। দেশে ফিরে গত ২২ সেপ্টেম্বর এফডিসিতে  পরিচালক বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। যেখানে ববিকে দেখা যাবে দু’টি ভিন্ন চরিত্রে—একটি সরল ও শান্ত, আরেকটি প্রতিবাদী ও সাহসী। এটি তার ক্যারিয়ারের প্রথম দ্বৈত চরিত্রের অভিনয়, তাই তিনি বিশেষভাবে চিত্রনাট্য ও চরিত্রের প্রস্তুতি নিয়েছেন।

অস্ট্রেলিয়ায় দীর্ঘ সময় থাকার কারণে অনেক ভক্ত প্রশ্ন তুলেছিলেন ববি কি সেখানেই স্থায়ী হওয়ার কথা ভাবছেন? তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পরিবার চায় আমি স্থায়ী হই, কিন্তু দেশ আমার কাছে সবসময় প্রিয়। কখনো দেশের বাইরে স্থায়ী হওয়ার ইচ্ছা হয়নি। দেশে ফিরে তিনি নতুন সিনেমার পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপনের প্রস্তাবও হাতে নিয়েছেন।

সর্বশেষ তাকে দেখা গেছে ‘ময়ুরাক্ষী’ সিনেমায়, যা গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল। অন্যদিকে ‘পাপ’ সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়নি। তবে ব্যর্থতা তাকে থামাতে পারেনি; বরং নতুন উদ্যমে কাজে ফেরার পরিকল্পনা করেছেন। আপাতত ওটিটি প্ল্যাটফর্মের দিকে মন দিচ্ছেন না ববি, কারণ হাতে রয়েছে একাধিক সিনেমার শিডিউল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো