বরাবারের মত এবারো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন নিয়েছে এসেছে দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। জানা গেছে এবারে ঈদ উপলক্ষে এই প্রতিষ্ঠানের ব্যানারে জনপ্রিয় শিল্পীদের অডিও ওভিডিও গান এবং বেশ কয়েকটি মজার নাটক প্রকাশ করা হয়েছে । যদিও লেজার ভিশন কর্তৃপক্ষ বলছে বর্তমান সময়ে গানের বাজার অনেকটা মন্দা যাচ্ছে, তথাপিও লেজার ভিশন সীমিত আকারে বেশ কয়েকটি অডিও ও গানের ভিডিওচিত্র প্রকাশ করতে যাচ্ছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা করছে লেজার ভিশনের এবারের ঈদ আয়োজন শ্রোতা-দর্শকদের বাড়তি আনন্দ দেবে।
লেজার ভিশনের ঈদ আয়োজন ভিডিও গানগুলো হলো `তোমারই টানে’ : `তোমারই টানে ভিডির গানের শিল্পী প্রত্যয় খান ও সেনিজ। গানের গীতিকার ফয়সাল রাব্বিকীন, গানের সুর ও সঙ্গীতায়োজন প্রত্যয় খান। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী।
‘অভিনয়’: শিল্পী শামস ভাই, গীতিকার ফয়সাল রাব্বিকীন, সুর ও সঙ্গীতায়োজন রেজোয়ান শেখ। ‘কাছাকাছি’ : শিল্পীঃ সাখাওয়াত হোসেন ও মাশরাত মুস্তারি তাহিয়া, গীতিকার ও সুরকার পার্থ সরকার, সঙ্গীত এ স্টুডিও; ভিডিও নির্মাণ পার্থ সরকার। ‘একি প্রেম’: গানের কন্ঠ, সুর ও সঙ্গীতায়োজন প্রত্যয় খান, গীতিকার এ কে এম মোস্তাফিজুর রহমান, ভিডিও নির্মাণ কাজী বাহাদুর হিমু। ‘বড় ভালোবাসি’ : শিল্পী মাহমুদ সানি ও পূজা. গীতিকার ফয়সাল রাব্বিকীন, সুর ও সঙ্গীতায়োজন মাহমুদ সানি। ‘ফিলিংসগুলো কবর দিছি’: গানের শিল্পী সামিয়া চৌধুরী, গানের গীতিকার, সুরকার ও সঙ্গীত ইয়াসিন হোসেন নিরু। ‘বন্ধু তুমি আইলানা’: গানের শিল্পী ও সুরকার কাজী শুভ; গীতিকার ফয়সাল রাব্বিকীন, সঙ্গীতায়োজন আহমেদ সজীব। নাটক ‘এই শহরে’ : নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পার্থ সরকার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার, সাদনীমা বিনতে নোমান, অনামিকা সরকার, পার্থ সরকারসহ আরও অনেকে। ‘বায়ান্ন পাতার প্রেম’ : নাটকটি রচনা করেছেন নাজ নাজমা, পরিচালনায় কাজী বাহাদুর হিমু। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওবি, মারিয়া শান্ত, দীপা খন্দকার, রওনক হাসান, মেহেরিন জাহানসহ আরও অনেকে।
এবারের ঈদে লেজার ভিশনের ব্যানারে একটি চলচ্চিত্র প্রকাশ হচ্ছে। চলচ্চিত্রটি হচ্ছে ‘তুখোড়’। আর এ চলচ্চিত্রের কাহিনী লিখেছেন মাহমুদুল হক রাজীব, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, রাতাশ্রী দত্ত, সামিহা খান, আলীরাজ, সাদিয়া সোমা, বাপ্পারাজ, শিমুল খান, রহমত উল্লাহ, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপুসহ অনেকেসহ আরও অনেকে।
পরিশেষে বলা যায় লেজার ভিশনের এবারের ঈদ আয়োজন দর্শক-শ্রোতাদের বাড়তি আনন্দের সঙ্গী হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।