• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

গোবিন্দের অন্য সম্পর্কে জড়ানো নিয়ে যা বললেন স্ত্রী সুনীতা

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা সাম্প্রতিক সময়ে প্রায় নিয়মিতই সংবাদমাধ্যমের শিরোনামে আসছেন। বিভিন্ন মন্তব্য ও বিতর্কে নেটদুনিয়ায় তাদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই নতুন অভিযোগ—গোবিন্দ নাকি তার থেকে অর্ধেক বয়সি এক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমন ইঙ্গিতই দিয়েছেন গোবিন্দপত্নী সুনীতা আহুজা।
সুনীতা জানান, অতীতেও স্বামীর পরকীয়ার গুঞ্জন তার কানে পৌঁছেছিল। সেই সময় তাদের বৈবাহিক সম্পর্ক প্রায় ভাঙনের মুখে পড়ে। এবার আবারও বিবাহিত অবস্থায় স্বামীর অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর প্রসঙ্গে মুখ খুললেন তিনি।
একটি পডকাস্টে উপস্থাপক-অভিনেত্রী টুইঙ্কেল খান্না ও কাজল বলেছিলেন—সম্পর্কে শারীরিক প্রতারণা (যেমন এক রাতের সহবাস) মানসিক প্রতারণার তুলনায় কম ক্ষতিকর। তাদের মতে, মানসিক আঘাতই বেশি কষ্টের। কিন্তু সুনীতা আহুজা এই মতের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেন।
তিনি বলেন, আপনি একজনকে ভালোবাসবেন, অথচ তার সঙ্গেই প্রতারণা করবেন—এটা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? নিজের আবেগপ্রবণতা উল্লেখ করে সুনীতা আরও জানান, গোবিন্দকে তিনি সারাজীবন ভালোবাসবেন, কিন্তু কেউ যদি তাকে প্রতারণা করে, তা তিনি মেনে নিতে পারবেন না—সে ব্যক্তি তার সন্তান হোক বা স্বামী। মানুষের মনে কষ্ট দেওয়ার মতো কাজ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিবাহিত জীবনে অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেই মনে করেন সুনীতা। তার ভাষায়, এসব মোটেও ঠিক নয়। আমাদের বাবা-মা এমন শিক্ষা দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো