• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

অনুপ্রেরণা নাকি অনুসরণ? শাকিবের লুক নিয়ে জল্পনা

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

 

গত দুদিন ধরে ঢালিউডজুড়ে একটাই আলোচ্য বিষয়—শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’–এর লুক। সামাজিক যোগাযোগমাধ্যমে এই লুক ঘিরে চলছে ব্যাপক উচ্ছ্বাস, ভক্তরা বলছেন—এটাই আসল শাকিব!
কিন্তু এই উচ্ছ্বাসের মাঝেই প্রশ্ন তুলেছে চলচ্চিত্রপ্রেমীদের একাংশ—এই লুক কি সত্যিই একেবারে নতুন?
তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক মজার মিল। দক্ষিণ ভারতের তারকা পৃথ্বীরাজ সুকুমারনের কয়েক মাস আগের একটি ফটোশুটের সঙ্গে শাকিবের ‘সোলজার’ লুকের আশ্চর্য মিল রয়েছে!
দুজনেরই পরনে কালো ডেনিম জ্যাকেট, স্পষ্ট সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং, এমনকি পোশাকের কাটও প্রায় অভিন্ন। মিল পাওয়া গেছে মুখের গোঁফ, চুলের স্টাইল আর সানগ্লাসের মধ্যেও—যদিও শাকিবের চশমা এভিয়েটর, পৃথ্বীরাজেরটা টর্টসেল ফ্রেমের কালো লেন্স।
চলতি বছরের মার্চে পৃথ্বীরাজকে এই লুকে দেখা গিয়েছিল মালায়ালাম সিনেমা ‘এল টু এমপুরান’–এর প্রচারণায়। সেখানে তিনি অভিনয় করেছেন সামরিক কর্মকর্তা জায়েদ মাসুদের চরিত্রে—যিনি এক সিন্ডিকেটের হয়ে কাজ করেন।
মজার ব্যাপার, শাকিব খানের ‘সোলজার’–এর গল্পেও নাকি রয়েছে এক সৈনিকের দুর্নীতি আর সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধের কাহিনি।
তাই এখন ঢালিউডে প্রশ্ন একটাই- এটা কি নিছক কাকতালীয়, নাকি দক্ষিণের জনপ্রিয় নায়কের লুক থেকেই অনুপ্রেরণা নেওয়া?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো