• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বিরতির পর ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন মল্লিক

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। বড় পর্দা ও বিশেষ কিছু প্রজেক্টের ব্যস্ততায় দীর্ঘদিন তাকে টেলিভিশনের ধারাবাহিকে দেখা যাচ্ছিল না। তবে এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এর মাধ্যমে আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিকটির গল্পে নতুন মোড় এসেছে, আর সেই নতুন অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিককে। ইতোমধ্যেই তিনি শুটিং শুরু করেছেন। যদিও এখন পর্যন্ত প্রযোজনা সংস্থা বা সম্প্রচারকারী চ্যানেল কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
প্রসঙ্গত, ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকটি প্রযোজনা করছেন টলিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজের দীর্ঘদিনের বন্ধু কাঞ্চন মল্লিক তাঁর প্রযোজনায় অভিনয় করছেন—এ খবরটি টলিউড অঙ্গনে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।
অভিনয়ের ব্যস্ততার মাঝেও কাঞ্চন পরিবারের প্রতি সমান মনোযোগী। বিশেষ করে মেয়ে কৃষভির সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো তিনি প্রায়ই শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বাবা-মেয়ের সেই ছবিগুলো অনুরাগীদের মধ্যে দারুণ সাড়া ফেলে। অনেকেই মন্তব্য করেন, কৃষভি নাকি দেখতে একেবারে বাবার মতোই।
সম্প্রতি কাঞ্চন মল্লিক ‘প্রজাপতি ২’ সিনেমার শুটিং শেষ করেছেন। এবার দর্শকরা অপেক্ষা করছেন তাঁকে নতুন রূপে, নতুন চরিত্রে ছোটপর্দায় দেখার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো