• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

স্বপ্ন, প্রেম আর গুপ্তধনের খোঁজ—বঙ্গতে আসছে ‘শর্টকাট’

এম.আর.জে শান্ত
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

দ্রুত ধনী হওয়ার স্বপ্নে মগ্ন এক তরুণের গল্প নিয়েই আসছে নতুন নাটক ‘শর্টকাট’। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ–র অরিজিনাল এই ড্রামাটি পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা, তার সঙ্গে আছেন লামিমা লাম। নাটকটি মুক্তি পাবে ৩০ অক্টোবর বঙ্গতে।
গল্পে দেখা যাবে মামুন নামের এক তরুণকে, যে বিশ্বাস করে দাদার মতো সেও শর্টকাট পথে বড়লোক হতে পারবে। দাদা একসময় গুপ্তধনের খোঁজে বেরিয়ে নিখোঁজ হন, আর মামুনও সেই একই নেশায় জীবন জড়িয়ে ফেলে অনিশ্চয়তায়। কিন্তু এই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে তার প্রেমিকা লায়লার সঙ্গে সম্পর্কে তৈরি হয় দূরত্ব ও সন্দেহ। গুপ্তধনের খোঁজ কি তাকে সাফল্যের পথে নিয়ে যাবে, নাকি আরও গভীর অন্ধকারে—এই রহস্য নিয়েই গড়ে উঠেছে ‘শর্টকাট’-এর কাহিনি।
নাটকটি সম্পর্কে পরিচালক মাজিদুল ইসলাম বলেন, আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে সবাই তাড়াহুড়ো করে সফল হতে চায়। পরিশ্রমকে পাশ কাটিয়ে শর্টকাটে পৌঁছানোর এই মানসিকতাকেই হাস্যরস ও সাসপেন্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিমুল শর্মা নিজেই। এতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ রুমেল, সামিউল হক ভূইয়া এবং শাহাদত শিশির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো