• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

বিচ্ছেদের পরেও একই মঞ্চে বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

২০২২ সালে হলিউডের আলোচিত জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তবে সম্পর্কের স্থায়িত্ব বেশিদিন টেকেনি— ২০২৪ সালে তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এরপর থেকে দু’জনই নিজেদের ব্যক্তিগত জীবনে দূরত্ব বজায় রেখেছেন।

তবে ব্যক্তিগত সম্পর্কে বিচ্ছিন্ন থাকলেও, পেশার দিক থেকে এখনো তারা একসঙ্গে কাজ করছেন। সম্প্রতি এক চলচ্চিত্রের প্রিমিয়ারে একসঙ্গে রেড কার্পেটে পোজ দিতে দেখা গেছে এই সাবেক দম্পতিকে— যা দেখে অনেকেই বিস্মিত হন।

জেনিফার লোপেজকে শিগগিরই দেখা যাবে ‘কিস অফ দ্য স্পাইডার ওম্যান’ নামের নতুন সিনেমায়। ছবিটি প্রযোজনা করেছে বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমনের প্রযোজনা প্রতিষ্ঠান‘আর্টিস্ট ইকুইটি’।

প্রিমিয়ারে বেন ও জেনিফার একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ আচরণ করেন। তারা পরস্পরের অবদান ও সাফল্যকেও স্বীকার করে নেন।

অ্যাকসেস হলিউডকে দেওয়া সাক্ষাৎকারে বেন অ্যাফ্লেক বলেন, “আমি কিস অফ দ্য স্পাইডার ওম্যান নিয়ে ভীষণ গর্বিত। বিল কনডন অসাধারণ পরিচালক, আর জেনিফার এই ভূমিকায় দারুণ করেছেন। এটি এমন একটি চরিত্র, যার স্বপ্ন তিনি সারাজীবন দেখেছেন। অবিশ্বাস্য লাগে, এতদিন তিনি এমন সুযোগ পাননি। তিনি এই চরিত্রটিকে পুরো হৃদয় দিয়ে জীবন্ত করে তুলেছেন।
অন্যদিকে লোপেজও চলচ্চিত্রটি পরিচয় করানোর সময় বেনকে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,“এই সিনেমাটি বেন ও আর্টিস্ট ইকুইটি ছাড়া সম্ভব হতো না। আমি যখন স্ক্রিপ্টটি পড়ি, তখন বিছানায় ছিলাম, আর নিজেই হতবাক হয়ে যাই। ভাবছিলাম, ‘এটা কি সত্যি ঘটছে? এখানে আমি গান গাইতে, নাচতে ও অভিনয় করতে পারব— পুরোনো হলিউড তারকার মতো।
বিল কনডন পরিচালিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন ডিয়েগো লুনা টোনাতিউ, জোসেফিনা স্কাগ্লিওনি, ব্রুনো বিচির ও এলিনে মায়াগোইতিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো