• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

স্ত্রী রিয়া মনিকে সঙ্গে নিয়ে কাজে ফিরলেন হিরো আলম

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

কিছুদিনের মান-অভিমানের পর স্ত্রী রিয়া মনিকে নিয়ে আবারও কাজে ফিরলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম। গাজীপুরের কাপাসিয়ার পদ্ম বিলে তারা অংশ নিয়েছেন নতুন সিনেমা ‘আইলা চোরা’-এর একটি গানের শুটিংয়ে।

পারিবারিক কারণে দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হলেও শুটিংয়ের মধ্য দিয়ে সেই ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানান হিরো আলম। তার ভাষায়, “রিয়া আর আমার মধ্যে কিছুটা সমস্যা ছিল। তবে একসাথে কাজ করতে গিয়েই অনেক কিছু মিটে যায়। নতুন সিনেমার এই গানটা আমাদের জন্য খুবই বিশেষ।

রিয়া মনি বলেন, “দাম্পত্য জীবনে মান-অভিমান থাকলেও আমরা দুজনই কাজের ক্ষেত্রে পেশাদার। আবার একসাথে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভালো লাগছে। দর্শকদের জন্য এটাও হবে একটি চমক।

সিনেমার পরিচালক শাওন আশরাফ জানান, এই গানের মাধ্যমে কেবল একটি দৃশ্য নয়, বরং একটি সম্পর্কের নতুন সূচনা ফুটিয়ে তোলা হয়েছে। শুটিং দেখতে স্থানীয় দর্শকদেরও ভিড় ছিল উল্লেখযোগ্য।

‘আইলা চোরা’ চলচ্চিত্রে হিরো আলম ও রিয়া মনির পাশাপাশি অভিনয় করেছেন একা, নিশু, কাজী হায়াৎ, আনোয়ার সিরাজী, পীরজাদা হারুন, জ্যাকি, গাংগুয়া, আইরিন, পরান, এ বি এম সোহেল রশিদ, অলি, অলি প্রমুখ। আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো