• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার পেল ‘হ্যামনেট’

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (টিআইএফএফ) ৫০তম আসরে সেরা সিনেমার সম্মান জিতেছে ক্লোয়ে ঝাও পরিচালিত হ্যামনেট। জনপ্রিয় পিপলস চয়েস অ্যাওয়ার্ড জেতার মাধ্যমে ঝাও হয়ে গেলেন প্রথম নির্মাতা, যিনি দুইবার এ পুরস্কার পেলেন। এর আগে তাঁর নোম্যাডল্যান্ড (২০২০) একই স্বীকৃতি পেয়েছিল।

ম্যাগি ও’ফ্যারোলের উপন্যাস অবলম্বনে নির্মিত হ্যামনেট চলচ্চিত্রটি উইলিয়াম শেক্‌সপিয়ার ও তাঁর স্ত্রী অ্যাগনেসের সম্পর্ক এবং তাঁদের অল্প বয়সে সন্তান হারানোর বেদনা কেন্দ্র করে গড়ে উঠেছে। শেক্‌সপিয়ারের চরিত্রে অভিনয় করেছেন পল মেসকাল এবং অ্যাগনেসের চরিত্রে জেসি বাকলি।

টরন্টো ফেস্টিভ্যালে জেতা চলচ্চিত্রগুলোকে অস্কারের অন্যতম ব্যারোমিটার ধরা হয়। ফলে হ্যামনেট এবার অস্কারের দৌড়ে বেশ এগিয়ে গেল। ১৯৭৮ সালে পিপলস চয়েস অ্যাওয়ার্ড চালুর পর থেকে এখন পর্যন্ত সাতটি চলচ্চিত্র অস্কারে সেরা হয়েছে, যার পাঁচটিই গত দুই দশকে।

এবারের আসরে ইন্টারন্যাশনাল পিপলস চয়েস বিভাগে সেরা হয়েছে দক্ষিণ কোরিয়ার নো আদার চয়েস। রানার-আপ হয়েছে সেন্টিমেন্টাল ভ্যালু, আর সেকেন্ড রানার-আপ ভারতীয় নির্মাতা নীরাজ ঘায়ওয়ানের হোমবাউন্ড

পুরস্কারপ্রাপ্তদের তালিকা

পিপলস চয়েস অ্যাওয়ার্ড

  • সেরা সিনেমা: হ্যামনেট
  • ফার্স্ট রানার-আপ: ফ্রাঙ্কেনস্টাইন
  • সেকেন্ড রানার-আপ: ওয়েক আপ ডেড ম্যান: আ নাইভস আউট মিস্ট্রি

ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ড

  • সেরা সিনেমা: নো আদার চয়েস
  • ফার্স্ট রানার-আপ: সেন্টিমেন্টাল ভ্যালু
  • সেকেন্ড রানার-আপ: হোমবাউন্ড

পিপলস চয়েস ডকুমেন্টারি অ্যাওয়ার্ড

  • দ্য রোড বিটুইন আস: দ্য আলটিমেট রেসকিউ

পিপলস চয়েস মিডনাইট ম্যাডনেস অ্যাওয়ার্ড

  • নির্ভানা দ্য ব্যান্ড দ্য শো দ্য মুভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো