• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বেকার ছেলেকে বিয়ে করতে চান তানিয়া, স্বামীর পা ধুয়ে দিতেও রাজি

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তাল আবারও আলোচনায় এসেছেন। মহাকুম্ভ সফরের সময়কার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হন। এবার তিনি অংশ নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় চলমান জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ।

মঞ্চে হাজির হয়ে তানিয়া দাবি করেন, তার রয়েছে ২৬ হাজার বর্গফুট আয়তনের বিলাসবহুল বাড়ি। তার অধীনে কাজ করছেন প্রায় ৮০০ কর্মী এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য রয়েছে একাধিক দেহরক্ষী। নিজেকে তিনি প্রকাশ্যে কোটিপতি হিসেবেও পরিচয় দিয়েছেন। তবে তার এসব বক্তব্যের প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি ঘিরে ধরেছে তাকে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তার একটি পুরনো সাক্ষাৎকার, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নিউস্কুপ-কে দেওয়া সেই সাক্ষাৎকারে তানিয়া সম্পূর্ণ ভিন্ন মানসিকতা প্রকাশ করেছিলেন। সেখানে তাকে বলতে শোনা যায়, আমি জানি না আদর্শ সঙ্গী আদৌ এই পৃথিবীতে আছেন কিনা। তবে যদি থাকেন, তিনি বেকার হলেও সমস্যা নেই। আমি প্রকাশ্যে তার পা ছুঁতে রাজি।

নিজেকে ‘হতাশ প্রেমিকা’ আখ্যা দিয়ে তিনি স্মরণ করেন প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাটানো দিনগুলো। ভিডিওতে তিনি বলেন, “আমি এমনই ছিলাম যে আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তার হাত মুছিয়ে দেওয়ার জন্য গরম তোয়ালে এনে দিতাম। আমি জানি, বিয়ের পর আমার স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব। আমি চাই, তিনি যেন নিজেকে রাজা মনে করেন।

তানিয়ার বক্তব্য অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে ধনী স্বামী খোঁজা তার কাছে জরুরি নয়। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, “আমার তিনটি কারখানা আছে। আমি এমন কাউকে চাই না, যে আমার জন্য রোজগার করবে। বরং আমি মনে করি, পুরুষরা চায় সংসারে নিশ্চিন্ত থাকতে। তাই আমি রোজগারও করব, আবার স্বামীর জন্য রান্নাও করব।

নারী-পুরুষ সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গিও আলোচনার জন্ম দিয়েছে। তার ভাষায়, “আমি ঘরের সব কাজ জানি। আমার মতে, নারীবাদের নামে আমরা স্বামীদের ছাপিয়ে যেতে শুরু করেছি, যা একদমই ঠিক নয়। দেবী সীতাও তো ভগবান রামের চরণ ছুঁয়েছিলেন।

একই সাক্ষাৎকারে তিনি জীবনের একটি অধ্যায়ের কথাও জানান। বলেন, একসময় সত্যিই তিনি ধনী কাউকে বিয়ে করার ইচ্ছা করেছিলেন এবং সম্পর্ক করেছিলেন এমন একজনের সঙ্গে, যিনি আর্থিকভাবে সচ্ছল ছিলেন। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। তানিয়ার ভাষায়, “আমি ভেবেছিলাম, যদি আমার ব্যবসা না চলে তবে তাকেই বিয়ে করব। কিন্তু এর আগেই তিনি সম্পর্ক ভেঙে দেন। তার মতে, আমি নাকি সুন্দর নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো