• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

দেবের প্রথম ক্রাশ দিয়া মির্জা, প্রকাশ্যে জানালেন অভিনেতা

রিপোটার
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

‘ধূমকেতু’ মুক্তির পর এক সাক্ষাৎকারে অভিনেতা দেবকে করা হয় ব্যক্তিগত একটি প্রশ্ন—তার প্রথম সেলিব্রিটি ক্রাশ কে ছিলেন?
অনেকে ভেবেছিলেন টলিউডের কোনো নায়িকার নাম বলবেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দেব জানালেন, তার প্রথম ক্রাশ ছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা দিয়া মির্জা

দেব জানান, তরুণ বয়সে দিয়া মির্জাকেই মনে জায়গা দিয়েছিলেন তিনি। আসলে শুধু দেব নয়, নব্বই দশকে অসংখ্য তরুণের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এ অভিনেত্রী। বিশেষ করে মাধবনের সঙ্গে রেহেনা হ্যায় তেরে দিল মে সিনেমায় তার অভিনয় আর সৌন্দর্য মুগ্ধ করেছিলো এক প্রজন্মকে।

অন্যদিকে দেব এখন ব্যস্ত তার আসন্ন ছবি ‘রঘু ডাকাত’ নিয়ে। খুব শিগগিরই ছবির ট্রেলার লঞ্চ হতে যাচ্ছে। অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যেই কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দর্শক-ভক্তরা যাতে কোনো ঝামেলায় না পড়েন, সেদিকে কড়া নজর রাখছেন জনপ্রিয় এই তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো