• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সব পুরুষকে বলতে চাই, তাঁরা যেন তাঁদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

১০টা–৫টার একঘেয়ে চাকরিজীবন ছেড়ে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেয় দুই বন্ধু—শিখা (তামান্না ভাটিয়া) ও অনাহিতা (ডায়না পেন্টি)। তারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, বেছে নেয় ভিন্নধর্মী একটি উদ্যোগ—পানীয়র ব্যবসা। তবে সেই পথ সহজ নয়, প্রথম দিন থেকেই সামনে আসে নানা বাধা-বিপত্তি। আর এই গল্প নিয়েই তৈরি হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন ওয়েব সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’

গত শুক্রবার মুম্বাইয়ের ওরলির স্নোবল স্টুডিওতে সিরিজটির ট্রেলার উন্মোচন করা হয়। ঝলমলে আলো-আঁধারি আর প্রাণবন্ত পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের দুই প্রধান অভিনেত্রী তামান্না ভাটিয়া ও ডায়না পেন্টি। তাঁদের সঙ্গে ছিলেন শ্বেতা তিওয়ারি, জাভেদ জাফরি, নীরজ কাবি, নকুল মেহেতাসহ আরও অনেকে।

ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অভিনেত্রী তামান্না ভাটিয়া বলেন, “এত দিন আমরা দুই পুরুষ বন্ধুর ভ্রাতৃত্বের গল্প অনেক দেখেছি। এবার দর্শক দেখবেন দুই নারীর ভগিনিত্বের গল্প, যা হবে একেবারে নতুন অভিজ্ঞতা।

নিজের চরিত্র শিখা নিয়ে তিনি জানান, এই চরিত্র তাঁকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ দিয়েছে। তামান্না আরও বলেন, “নারীর সফলতার পেছনেও পুরুষের সমর্থন জরুরি। আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি, তার বড় কৃতিত্ব আমার বাবা ও ভাইয়ের।আমি সব পুরুষকে বলতে চাই, তারা যেন তাদের ঘরের মেয়েদের পাশে দাঁড়ান, তাদের স্বপ্ন পূরনের সাহস যোগান।

অভিনেত্রী ডায়না পেন্টি বলেন, “ডু ইউ ওয়ানা পার্টনার-এর কাহিনি শুনেই মুগ্ধ হয়েছিলাম। শিখা আর অনাহিতার নিখাদ বন্ধুত্বের গল্প খুব বিরল। নারী উদ্যোক্তার গল্প আমরা খুব একটা দেখি না। এই সিরিজ শুধু তাঁদের ব্যবসায়িক যাত্রাই নয়, বন্ধুত্বের জাদুও তুলে ধরবে।

ট্রেলারে তামান্না ও ডায়নার প্রাণবন্ত রসায়ন ইতিমধ্যেই দর্শকের দৃষ্টি কেড়েছে। তাঁদের হাস্যরসাত্মক ঝগড়া, দুঃসাহসী সিদ্ধান্ত আর একে অপরকে আঁকড়ে ধরা মুহূর্তগুলো দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো